বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

আগুনে পুড়ে যাওয়া কাপড় কিনছে বিদ্যানন্দ

রিপোর্টারের নাম : / ৩৪ জন দেখেছেন
আপডেট : April 5, 2023

বিনামূল্যে অসহায় মানুষের মাঝে বিতরণের উদ্দেশ্যে বঙ্গবাজারে আগুনে পুড়ে যাওয়া পোশাক কিনছে স্বেচ্ছাসেবী সংস্থা বিদ্যানন্দ ফাউন্ডেশন। মঙ্গলবার (৪ এপ্রিল) ফেসবুক পেজে এই ঘোষণা দেয় বিদ্যানন্দ।

পোস্টে বলা হয়, আগুনে দাগ লেগে যাওয়া একটা কাপড় কি আপনার ঈদের বাজেট থেকে কিনতে চাইবেন? একটু দাগ না হয় থাকছে কাপড়ে, কিন্তু একটা সংসারের কষ্টের দাগ তো মুছবে! বিক্রির অনুপযোগী কিন্তু পরার উপযোগী, এমন কাপড় বিদ্যানন্দ কিনে নিতে চায় বিনামূল্যে বিতরণের জন্য। পরিবেশগত কারণে এগুলোর ব্যবহার নিশ্চিত চাই।

যারা এ ধরনের পোশাক বিক্রি করতে আগ্রহী তাদের কয়েকটি নম্বরে যোগাযোগের অনুরোধ করেছে স্বেচ্ছাসেবী সংস্থাটি।

এগুলো হলো:
বিকাশ (মার্চেন্ট): 01878116230 (counter no: 1)
বিকাশ (ব্যক্তিগত): 01708521955 , 01708521956
নগদ (মার্চেন্ট): 01631554646 (counter no: 1)
রকেট (ব্যক্তিগত): 017141180737, Biller ID 151
পেপল – donate@bidyanondo.org See less

প্রসঙ্গত, বঙ্গবাজারে মঙ্গলবার ভোর ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর ফায়ার সার্ভিসের অন্তত ৫০টি ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পাশাপাশি সেনা ও বিমানবাহিনীর সাহায্যকারী দল, নৌবাহিনীর সম্মিলিত দল ও একটি হেলিকপ্টার আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়। এতে প্রায় চার থেকে পাঁচ হাজার ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন।


অন্যান্য সংবাদ