রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

আগামী বছর থেকে চালু হচ্ছে কাওলা-তেজগাঁও এলিভেটেড এক্সপ্রেসওয়ে

নিজস্ব প্রতিবেদক / ৯৩ জন দেখেছেন
আপডেট : September 5, 2021

আগামী বছরের শেষ নাগাদ রাজধানীর কাওলা থেকে তেজগাঁও রেলস্টেশন পর্যন্তএলিভেটেড এক্সপ্রেসওয়ে চালুর পরিকল্পনা রয়েছে সরকারের ।

রোববার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বনানী এলাকায় ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ পরিদর্শন শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের এ কথা জানান।

এ সময় মন্ত্রী বলেন, বিমানবন্দরের কাছে কাওলা থেকে তেজগাঁও পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রায় ১১ কিলোমিটার অংশ আগামী বছর খুলে দেওয়া হবে। মোট ৩ ধাপে এই কাজ শেষ হবে। প্রথম ধাপের কাজ ৬৬ শতাংশ শেষ হয়েছে।
মন্ত্রী আরও বলেন, আশা করছি ২০২২ সালের মধ্যে কাওলা থেকে তেজগাঁও রেলস্টেশন পর্যন্ত কাজ শেষ হবে। বাকি কাজ শেষ হতে ২০২৩ সালের জুন মাস নাগাদ লেগে যেতে পারে।

ওবায়দুল কাদের বলেন, সার্বিক কাজের অগ্রগতি ৩০ শতাংশের মতো হয়েছে। মাঝে কিছুটা দেরি হয়েছে আর্থিক সমস্যার জন্য তবে এখন কাজের গতি অনেক ভালো। এখন আর টাকা-পয়সার সমস্যা নেই।


অন্যান্য সংবাদ