রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

আগামী নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহী অস্ট্রেলিয়া

রিপোর্টারের নাম : / ২১ জন দেখেছেন
আপডেট : June 26, 2022

অস্ট্রেলিয়ার হাই কমিশনার জেরিমি ব্রুয়ার সদ্যসমাপ্ত কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন। এছাড়া তিনি আগামী নির্বাচন কেমন হয় সেটি দেখার জন্য আগ্রহ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। রবিবার (২৬ জুন) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই বিষয়ে প্রশ্ন তোলেন অস্ট্রেলিয়ার হাই কমিশনার।

সৌজন্য সাক্ষাৎ শেষে সিইসি বলেন, ‘আলোচনা কিছুই না, তিনি সৌজন্য সাক্ষাতে এসেছিলেন। সাক্ষাতের সময় তাদের দেশের যে নির্বাচন পদ্ধতি আছে, নির্বাচন কিভাবে হয় সেটা বলছিলেন। আমি সেটা শুনেছি। আমাদের নির্বাচন সম্পর্কেও উনার ধারণা আছে। উনি আশাবাদ ব্যক্ত করেছেন যে, আমাদের নির্বাচনটা সুন্দর হবে।’

নির্বাচন কমিশনার বলেন, তিনি আগ্রহ ব্যক্ত করেছেন আগামী নির্বাচনে থাকবেন এবং তিনি বাংলাদেশের নির্বাচন কেমন হয় সেটা দেখতে আগ্রহী।

কোনো পরামর্শ দিয়েছেন কিনা জানতে চাইলে সিইসি বলেন, ‘না, কোনো পরমর্শ দেননি। তারা কুমিল্লার নির্বাচনটা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। কুমিল্লা নির্বাচন ভালো হয়েছে। শেষ পর্যন্ত কিছু হয়েছিল কি না? সেটা আমরা ব্যাখ্যা করেছি। তারা আগ্রহ দেখাচ্ছিলেন যে, কুমিল্লা নির্বাচনে যে একটি মহামারি হলো, বিভিন্ন রকমের কথা হচ্ছিল। সেটা আমরা ব্যাখ্যা করেছি।’

‘আগামী নির্বাচনে আমরা আমাদের মতো করে চেষ্টা করবো। আমরা আশাবাদ ব্যক্ত করেছি নির্বাচনটা সুন্দর হবে, ভালো হবে’ যোগ করেন সিইসি।


অন্যান্য সংবাদ