রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

আগামীকাল থেকে রোহিঙ্গা ক্যাম্পে শুরু হচ্ছে টিকাদান

নিজস্ব প্রতিবেদক / ৬৫ জন দেখেছেন
আপডেট : August 9, 2021

আগামীকাল মঙ্গলবার থেকেই বাংলাদেশে আশ্রিত মিয়ানমারের বাস্তচ্যুত রোহিঙ্গা নাগরিকদের করোনাভাইরাসের টিকা দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন কক্সবাজার জেলার সিভিল সার্জন মো. মাহবুবুর রহমান।

তিনি আজ দেশের একটি প্রভাবশালী গণমাধ্যমকে জানিয়েছেন, কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে সকাল ১১টায় স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত পরিসরে এই টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হবে।

তিনি বলেন, আগামীকাল থেকে চীনের তৈরি সিনোফার্মের টিকার প্রথম ডোজ টিকা দেওয়া হবে রোহিঙ্গাদের। পরবর্তীতে সরকারের নির্দেশনা অনুযায়ী পর্যায়ক্রমে ক্যাম্পে আশ্রিত সব রোহিঙ্গাকে টিকার আওতায় আনা হবে।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) কার্যালয়ের স্বাস্থ্য বিষয়ক সমন্বয়কারী ডা. আবু তোহা এম আর ভুঁইয়া  বলেন, আগামীকাল থেকে তিন দিন উখিয়া ও টেকনাফের ৩৪টি ক্যাম্পে মোট ৪৮ হাজার ৬০০ জন রোহিঙ্গা নাগরিককে করোনার টিকা দেওয়া হবে।

তিনি আরও বলেন, যাদের বয়স ৫৫ এবং তদূর্ধ্ব প্রথম পর্যায়ে তাদের এই টিকা দেওয়া হবে। ৩৪টি ক্যাম্পে মোট ৫৮টি টিকাকেন্দ্র স্থাপন করা হয়েছে। প্রত্যেক কেন্দ্রে দুজন প্রশিক্ষিত টিকাদানকারী এবং তিন জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন।

টিকাদান কেন্দ্রের কার্যক্রম তদারকির জন্য একাধিক টিম মাঠে থাকবে জানিয়ে তিনি বলেন, রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নেওয়ার পর ইউএনএইচসিআর-এর সহযোগিতায় সেনাবাহিনী তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাদের পরিচয় তালিকাভুক্ত করে। এর ভিত্তিতেই টিকা দেওয়া হবে।

 


অন্যান্য সংবাদ