বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

আগামীকাল গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী

রিপোর্টারের নাম : / ৩৯ জন দেখেছেন
আপডেট : June 30, 2023

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার (১ জুলাই) দুই দিনের সফরে গোপালগঞ্জ যাচ্ছেন। এ সময় প্রধানমন্ত্রী গোপালগঞ্জের কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া যাবেন।

শনিবার সকালে প্রধানমন্ত্রী মোটর শোভাযাত্রা সহকারে তার সরকারি বাসভবন গণভবন থেকে সড়ক পথে কোটালীপাড়ার উদ্দেশে রওনা হবেন।

প্রধানমন্ত্রী কোটালীপাড়ায় পৌঁছে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ঈদুল আজহা উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা ও কুশলবিনিময় করবেন।

কোটালীপাড়ায় আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী বিকেলে সেখান থেকে টুঙ্গিপাড়ায় যাবেন।
টুঙ্গিপাড়ায় পৌঁছে প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও মোনাজাতে যোগ দেবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় রাত্রিযাপন করবেন।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পর দিন রোববার (২ জুলাই) সকালে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

রোববার বিকেলে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন।


অন্যান্য সংবাদ