সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

আগামীকাল আবার বসছে সংসদের চতুর্দশ অধিবেশন

নিজস্ব প্রতিবেদক / ৮৪ জন দেখেছেন
আপডেট : September 13, 2021

একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশন টানা ৯ দিন মুলতবির পর আগামীকাল সকাল ১১টায় আবার শুরু হচ্ছে।
গত ১ সেপ্টেম্বর এ অধিবেশন শুরু হয়ে এক নাগাড়ে ৪ সেপ্টেম্বর পর্যন্ত চলার পর মুলতবি করা হয়।

এর আগে সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গত ১৬ আগস্ট এ অধিবেশন আহ্বান করেন।
ষাট দিনের সাংবিধানিক বাধ্যবাদকতা থাকায় এ অধিবেশন আহবান করা হয়েছে। সংবিধান অনুযায়ী এক অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে সংসদের পরবর্তী অধিবেশন বসতে হবে।

সে অনুযায়ী এ অধিবেশন আহবান করা হয়। প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী ১ থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত এ অধিবেশন চলার কথা ছিল। কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাসের প্রয়োজনে অধিবেশনের কার্যকাল বাড়ানো হয়েছে। পরের সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল আবার শুরু হয়ে ১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার পর্যন্ত অধিবেশন চলার কথা রয়েছে।

এদিকে একাদশ জাতীয় সংসদের ত্রয়োদশ (বাজেট) অধিবেশন গত ২জুন শুরু হয়ে গত ৩ জুলাই শেষ হয়। ওই অধিবেশনে ২০২১-২২ অর্থ বছরের বাজেট পেশ ও পাস করা হয়।


অন্যান্য সংবাদ