রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

‘আগামি বছর পঞ্চগড়-কক্সবাজার ট্রেন চলবে’

পঞ্চগড় সংবাদদাতা / ৩৪ জন দেখেছেন
আপডেট : June 11, 2022

চলতি বছরের ডিসেম্বরে পঞ্চগড় থেকে মোংলা এবং আগামি বছরের জুনে পঞ্চগড় থেকে কক্সবাজার পর্যন্ত রেল যোগাযোগ চালু হবে জানিয়েছেন রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন। শনিবার (১১ই জুন) দুপুরে পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে পঞ্চগড়-সান্তাহার রুটে দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা জানান।

মন্ত্রী বলেন, ‘পঞ্চগড় রেল স্টেশনের আরো আধুনিকায়ন করা হবে। এখানে পাঁচতলা ভবন হবে। সেখানে ডিপার্টমেন্টাল স্টোর হবে। যাত্রীদের থাকার আধুনিক ব্যবস্থা থাকবে। কমিউনিটি সেন্টার করা হবে। রেলের সর্বোচ্চ সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হবে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে।’

রেলওয়ে পশ্চিমাঞ্চলের (রাজশাহী) মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে পঞ্চগড়ের জেলা প্রশাসক জহুরুল ইসলাম, পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক আনোয়ার সাদাত সম্রাট, পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাকিবুল ইসলামসহ রেলওয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে কার পার্কিং এরিয়া, এপ্রোচ রোড ও গেইট উদ্বোধন করেন রেলমন্ত্রী।


অন্যান্য সংবাদ