রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা

রিপোর্টারের নাম : / ২৭ জন দেখেছেন
আপডেট : June 23, 2022

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ ফারুক খানের নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধিসৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান কেন্দ্রীয় নেতৃবৃন্দ। পরে জেলা আওয়ামী লীগ ও টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এরপর বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহিদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় কেন্দ্রীয়, জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মুহাম্মদ ফারুক খান এমপি বলেন, ‘পদ্মা সেতু নির্মাণ করতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্তের শিকার হতে হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ সব সময় দেশের মানুষের জন্য কাজ করেছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশি ও বিদেশি ষড়য়ন্ত্র ছিন্নভিন্ন করে আমরা সামনের দিকে এগিয়ে যাব। বাঙালি জাতির যত বড় বড় অর্জন হয়েছে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। বঙ্গবন্ধু ও শেখ হাসিনার নেতৃত্বে যখন আওয়ামী লীগ পরিচালিত হয়েছে। কিছু কিছু রাজনৈতিক দল সামনের নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে এটা আমরা আভাস পেয়েছি। আমার সাধারণ মানুষের কাছে আহ্বান থাকবে—আওয়ামী লীগের সঙ্গে থাকুন, পাশে থাকুন।’


অন্যান্য সংবাদ