রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

আওয়ামী লীগের কমিটি নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ২০

রিপোর্টারের নাম : / ১৯ জন দেখেছেন
আপডেট : April 5, 2023

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠন নিয়ে দুপক্ষের সংঘর্ষে অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছেন।

মঙ্গলবার (৪ এপ্রিল) বিকেলে উপজেলা সদর ইউনিয়ন ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির এবং স্থানীয় ইউপি সদস্য মো. জাকির তালুকদারের লোকজনের মধ্যে এ সংঘর্ষ ঘটে।

সদর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির ও ইউপি সদস্য মো. জাকির তালুকদার সংঘর্ষের বিষয়টি অস্বীকার করে একে অপরের ওপর হামলার অভিযোগ তুলেছেন।

ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক চেয়ারম্যান হুমায়ুন কবির বলেন, পূর্ব নির্ধারিত সময়ে গাবতলা স্কুলের সামনে কমিটি গঠন করতে যাই আমরা। স্বাগত বক্তব্য শেষ হওয়ার আগেই যুবলীগ নেতা ইউপি সদস্য জাকির তালুকদারের নেতৃত্বে একটি বাহিনী লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা করে। এতে আমাদের প্রায় ১৫ নেতাকর্মী আহত হয়েছেন।

এ বিষয়ে কোন আইনি ব্যবস্থা নেবেন কিনা জানতে চাইলে চেয়ারম্যান বলেন, আগে আমাদের নেতাকর্মীরা সুস্থ হোক। এরপর কী করা যায় সেটা ভাবা যাবে।

অন্যদিকে চেয়ারম্যান হুমায়ুন কবিরের অভিযোগ অস্বীকার করে যুবলীগ নেতা ইউপি সদস্য জাকির তালুকদার বলেন, অগণতান্ত্রিকভাবে কমিটি গঠন করার পাঁয়তারা করছিলেন চেয়ারম্যান, হুমায়ুন কবির, ইউপি সদস্য মিলনসহ কয়েকজন। বিষয়টির প্রতিবাদ করায় চেয়ারম্যান ও মিলনসহ কয়েকজন আমাদের ওপর হামলা করে। এতে আমাদের কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজন হাসপাতালে ভর্তি আছে।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি শান্ত আছে। লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হবে।


অন্যান্য সংবাদ