রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

আইন পর্যালোচনা করে দুই দিনের মধ্যে জাহাঙ্গীরের বিষয়ে সিদ্ধান্ত- স্থানীয় সরকার মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক / ৭৫ জন দেখেছেন
আপডেট : November 22, 2021

স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলামস্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন,  গাজীপুরের জাহাঙ্গীর আলমের মেয়র পদ থাকছেন কিনা তা দুই দিনের মধ্যে জানা যাবে। আইন পর্যালোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (২২ নভেম্বর) ভার্চ্যুয়াল মন্ত্রিসভা বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি একথা জানিয়েছেন।

মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধে শহীদদের নিয়ে কটাক্ষ করার অভিযোগে এরই মধ্যে জাহাঙ্গীরকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে। তার মেয়র পদ থাকা নিয়েও আওয়ামী লীগের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার কথা বলা হচ্ছে।
আওয়ামী লীগ থেকে বহিষ্কারের পর জাহাঙ্গীর আলমের মেয়র পদের বিষয়ে জানতে চাইলে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, আইনটা (‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯’) দেখে ব্যবস্থা নেওয়া হবে। আইনটি দেখা হচ্ছে, আইনটি পর্যালোচনা হোক তারপর বলব। আইনগতভাবে তার অবস্থানটা কি হবে সেটা পর্যালোচনা করা হচ্ছে।

জাহাঙ্গীর আলমের মেয়র পদ থাকবে কিনা জানতে চাইলে তাজুল ইসলাম বলেন, আইনটি পর্যালোচনা করে সেটা বোঝা যাবে।

পর্যালোচনা করতে কতদিন লাগবে? এ বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘২/১ দিন লাগতে পারে। ’

সংশোধিত স্থানীয় সরকার (জেলা পরিষদ) আইন মন্ত্রিসভা বৈঠকে অনুমোদিক হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘সংশোধিত আইনানুযায়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা পরিষদের সদস্য হবেন। পৌরসভার মেয়রও সদস্য হবেন। ইউএনও ও স্থানীয় সরকারের প্রতিনিধি সভায় উপস্থিত থাকবেন। ’


অন্যান্য সংবাদ