সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

অ্যাস্ট্রাজেনেকার ৪৮ লাখ টিকা দি‌চ্ছে পোল্যান্ড-সৌ‌দি আরব

নিজস্ব প্রতিবেদক / ৭১ জন দেখেছেন
আপডেট : November 9, 2021

বাংলা‌দেশ‌কে ৪৮ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা উপহার দেবে পোল্যান্ড ও সৌ‌দি আরব।

এর মধ্যে ৩৩ লাখ ডোজ টিকা উপহার দি‌চ্ছে পোল্যান্ড। অন্যদি‌কে ১৪ লাখ ৯৯ হাজার ২৭০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা উপহার দি‌চ্ছে সৌ‌দি আরব।

মঙ্গলবার (৯ নভেম্বর) এক ক্ষু‌দে বার্তায় এসব তথ্য নিশ্চিত করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মো‌মেন।

ড. মো‌মেন ব‌লেন, ‘সুখবর। সৌ‌দি আর‌বে নিযুক্ত আমা‌দের রাষ্ট্রদূত জা‌নি‌য়ে‌ছেন, সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ রিলিফ ফান্ড থেকে ১৪ লাখ ৯৯ হাজার ২৭০ ডোজ অ্যাস্ট্রাজে‌নেকার টিকা ফ্রি পাচ্ছি। দুই থে‌কে তিন‌ দি‌নের ম‌ধ্যে এই টিকার চালান বাংলাদেশে পৌঁছাবে বলে সৌদি কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে।’

পোল্যান্ডের টিকার বিষ‌য়ে মো‌মেন বলেন, পোল্যান্ড বাংলা‌দেশ‌কে ৩৩ লাখ (৩.৩ মি‌লিয়ন) ডোজ অ্যাস্ট্রাজে‌নেকার টিকা উপহার দি‌চ্ছে। টিকাগু‌লো যেকো‌নো সময় বাংলা‌দে‌শে পৌঁছা‌বে।

পোল্যান্ডের দেওয়া এসব টিকা ইউ‌রোপীয় ইউ‌নিয়‌নের (ইইউ) তহ‌বিল থে‌কে দেওয়া হ‌চ্ছে ব‌লে জানান মো‌মেন।

বর্তমা‌নে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মো‌মেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার স‌ঙ্গে ফ্রান্স সফ‌রে র‌য়ে‌ছেন।


অন্যান্য সংবাদ