মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

অলিম্পিক ফুটবল : স্পেনকে হারিয়ে ব্রাজিলের জয়

স্পোর্টস ডেস্ক / ৮৩ জন দেখেছেন
আপডেট : August 7, 2021

টোকিও অলিম্পিক গেমসে পুরুষদের ফুটবল ফাইনালে ব্রাজিল ও স্পেনের ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়ায়। নির্ধারিত সময়ে ম্যাচটি শেষ হয় ১-১ গোলে সমতায়। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধের গোলে ২-১ এ ম্যাচটি জিতল ব্রাজিল। তাতে করে রিও অলিম্পিকের পর টানা দ্বিতীয় স্বর্ণ জিতল তারা।

৯০ মিনিটে দুই দলই লক্ষ্যে শট নেয় তিনটি করে। বল দখলেও খুব বেশি পার্থক্য ছিল না। তবে ব্রাজিলের জন্য নির্ধারিত সময়ে জিততে না পারা হতাশারই।

৩৮ মিনিটে এগিয়ে যেতে পারত বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল। পেনাল্টি পেয়েছিল তারা। ৩৪ মিনিটে স্প্যানিশ গোলকিপার বক্সের মধ্যে মাথিউস কুনহাকে ফাউল করেন। ভিএআরে পেনাল্টির সিদ্ধান্ত জানান রেফারি। রিচার্লিসন ক্রসবারের উপর দিয়ে বল মারেন। যদিও প্রথমার্ধে যোগ করা সময়ে দানি আলভেসের ক্রস থেকে কুনহার গোল এগিয়ে দেয় ব্রাজিলকে।

 

ম্যাচের সময় এক ঘণ্টা পার হওয়ার পর মিকেল ওয়ারজাবাল সমতায় ফেরান স্পেনকে। ৬১ মিনিটে গোল করেন তিনি। ৮৮ মিনিটে কার্লোস সোলারের বাড়ানো বলে বক্সের বাইরে থেকে নেওয়া ব্রায়ান গিলের শট গোলবারে আঘাত করে। তাতে জয়ের সুযোগবঞ্চিত হয় স্পেন।

অতিরিক্ত সময়ে দুই দল তেমন সুযোগ তৈরি করতে পারেনি। তবে ব্রাজিল কঠিন এক গোল করে জয়ের উচ্ছ্বাসে ভাসে। ১০৮ মিনিটে অ্যান্টনির পাস ধরে বাঁ পাশ থেকে আড়াআড়ি শটে লক্ষ্যভেদ করেন ম্যালকম।

পাঁচ বছর আগে ঘরের মাঠে জার্মানিকে হারিয়ে স্বর্ণ পদক পায় ব্রাজিল। এবারো তারা অলিম্পিকের শ্রেষ্ঠত্ব ধরে রাখল। তাতে করে কোপা আমেরিকায় আর্জেন্টিনার কাছে হারের ক্ষত কিছুটা কমাল তারা।


অন্যান্য সংবাদ