মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

অভিজ্ঞতা নিয়ে ট্রেনের টিকিটের অব্যবস্থাপনা দূর করা হবে: রেলমন্ত্রী

রিপোর্টারের নাম : / ২৭ জন দেখেছেন
আপডেট : July 2, 2022

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, ট্রেনের টিকিটে কিভাবে অব্যবস্থাপনা হচ্ছে এবং এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যায়, তা অভিজ্ঞতা ছাড়া সম্ভব নয়। শনিবার (২ জুলাই) কমলাপুর প্রধান রেলস্টেশনে ইসলামী ব্যাংকের দেয়া ট্রলি গ্রহণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নূরুল ইসলাম সুজন বলেন, কেবল ট্রেনের বগি বাড়িয়ে এ সমস্যা সমাধান করা যাবে না। আমাদের যমুনা সেতুর পাশে রেল সেতু হচ্ছে। পদ্মা সেতুতে রেললাইন সংযোগ হলে এ সমস্যা অনেকটাই সমাধান করা যাবে।

তিনি বলেন, বর্তমানে উন্নত দেশে কাউন্টারে গিয়ে টিকিট কাটার সিস্টেম নেই। এখন ট্রেনের সবকিছু অনলাইনে কাটা হয়। মূলত সেদিকেই এগিয়ে যাচ্ছি আমরাও।

চাহিদার তুলনায় সংখ্যা কম হওয়ায় ভোগান্তিতে পড়ছেন ট্রেনের টিকিট প্রত্যাশীরা। এ প্রসঙ্গে রেলমন্ত্রী বলেন, চাহিদার তুলনায় আমাদের সক্ষমতা; এর ফারাক যতক্ষণ পর্যন্ত না কমানো যাবে, ততদিন পর্যন্ত এ পরিস্থিতি থেকে মুক্তি নেই।

তিনি বলেন, গত রোজার ঈদের আগে ট্রেনের টিকিটের দেখভালের সার্বিক দায়িত্ব নিয়েছে সহজ। এ নিয়ে কাজ করছে তারা। ডিজিটাল অপব্যবহার রোধে তাদের সঙ্গে কাজ করব আমরা। এ বছর যেসব ত্রুটি ধরা পরবে, আগামী বছর যেন সেগুলো না হয়, সেই ব্যবস্থা করব।


অন্যান্য সংবাদ