রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

অবৈধ মজুদ ১২ হাজার বস্তা সার জব্দ

রিপোর্টারের নাম : / ২৫ জন দেখেছেন
আপডেট : August 8, 2022

বগুড়ায় মধ্যরাতে সারের গুদামে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ওই গুদামে অবৈধভাবে মজুদ করা ১২ হাজার বস্তা সার জব্দ করা হয়।

রোববার (৭ই আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার এরুলিয়া উচ্চ বিদ্যালয়ের পাশের গুদামে এই অভিযান চালানো হয়েছে। বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সমর কুমার পাল এই ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন।

তিনি জানান, গুদামে যেসব সার মজুদ করা হয় তার মালিক শহরের বড়গোলা এলাকার ব্যবসায়ী নাজমুল পারভেজ কনক। বগুড়া সদর উপজেলায় সার বিক্রয়কারী ডিলার রয়েছেন ২২ জন। সেই তালিকায় নাজমুল পারভেজ কনকের নাম নেই। তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে ডিএপি ও ইউরিয়া সার মজুদ করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার ওই গুদামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গুদাম ভর্তি প্রায় ১২ হাজার বস্তা ডিএপি ও ইউরিয়া সার জব্দ করা হয়।

এসময় অবৈধভাব সার মজুদের কারণে গুদামটি সিলগালা এবং সার পরিবহণ কাজে ব্যবহৃত দু’টি ট্রাক জব্দ করা হয়েছে।

অভিযানে বগুড়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি), এরুলিয়া ইউপি চেয়ারম্যানসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।


অন্যান্য সংবাদ