সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

অনুমোদন পেল ১৪ আইপি টিভি

নিজস্ব প্রতিবেদক / ৪২ জন দেখেছেন
আপডেট : November 8, 2021

প্রথম পর্যায়ে নিবন্ধনের অনুমতি পেয়েছে ১৪টি আইপি টিভি। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের টিভি-২ শাখার এক আদেশে এসব আইপি টিভিকে নিবন্ধনের অনুমতি দেওয়া হয় গত রোববার (৭) নভেম্বর।  মন্ত্রণালয়ের সহকারী সচিব (টিভি-২) মো. ফিরোজ খান এ তথ্য নিশ্চিত করেছেন।

যেসব আইপি টিভি নিবন্ধনের অনুমতি পেয়েছে সেগুলো হলো- মুভিবাংলা.টিভি, জাগরণ.টিভি, রুপসীবাংলা.টিভি, হারনেট-টিভি.বিজনেস.সাইট, মাটিএন্টারটেইনমেন্ট.টিভি.কম, ফ্লিক্সআরকে.টিভি, রাজধানী.টিভি, বিএন.ভয়েসটিভি.টিভি, জেএটিভিবিডি.কম, নিউজ২১বাংলা.টিভি, জাগরণী.টিভি, সোবাইপ্রাইমটিভি.কম, দেশবন্ধুটিভি.কম, সিএইচডিনিউজ২৪.টিভি।

এসব আইপি টিভির নিবন্ধনে কিছু শর্ত দেওয়া হয়েছে। সেগুলো হলো- অনুষ্ঠান তৈরি ও প্রচারের ক্ষেত্রে জাতীয় সম্প্রচার নীতিমালা-২০১৪, জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা-২০১৭ (সংশোধিত ২০২০) এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক জারিকরা অন্যান্য আইন, বিধিমালা, নীতিমালা, পরিপত্র/নির্দেশনা অনুসরণ করতে হবে।

বিদ্যমান কপিরাইট আইনের সংশ্লিষ্ট বিধি-বিধান মেনে চলতে হবে। এ আইনের কোনো ধারা যেন লঙ্ঘিত না হয়, সেদিকে বিশেষভাবে সচেতন থাকতে হবে।

বাংলাদেশে বিদ্যমান সেন্সরশিপ কোড যথাযথভাবে মেনে চলতে হবে। সরকার কর্তৃক প্রবর্তিত আইন বা বিধি-বিধান অনুসরণপূর্বক নিবন্ধনের জন্য কমিশন কর্তৃক নির্ধারিত হারে নিবন্ধন ফি, বার্ষিক নবায়ন ফি জমা দিতে হবে।


অন্যান্য সংবাদ