রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে এবার জামালপুর স্টেশনে শিক্ষার্থীদের অবস্থান

রিপোর্টারের নাম : / ২২ জন দেখেছেন
আপডেট : July 18, 2022

জামালপুরে রেলওয়ের বিভিন্ন অব্যবস্থাপনা, অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে ছয় দফা দাবিতে জামালপুর রেলওয়ে স্টেশনে অবস্থান নিয়েছেন কয়েকজন শিক্ষার্থী। জামালপুর টাউন রেলওয়ে জংশন স্টেশনের প্ল্যাটফর্মে আজ সোমবার সকাল থেকে অবস্থান নেন তাঁরা।

স্টেশনের প্ল্যাটফর্মে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন—খিলগাঁও মডেল কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ ভূইয়া হৃদয় (২৫), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান ও পুলিশ তত্ত্ব বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান রুবেল (২৩), একই বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী রুকনুজ্জামান সীমান্ত (২৪) এবং সরকারি ইসলামপুর কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী হৃদয় বোস (২২)।

শিক্ষার্থীরা জানান, রেলওয়ের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, টিকিট কালোবাজারিসহ অন্যান্য অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ৬ দফা দাবিতে কমলাপুর রেলওয়ে স্টেশনে ১৩ দিন ধরে অবস্থান নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনি। তাঁর ওই ছয় দফা দাবির প্রতি একাত্বতা প্রকাশ করে জামালপুরে দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করছেন তাঁরা।


অন্যান্য সংবাদ