রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

অতীতের যেকোনো সময়ের চেয়ে খাদ্যমজুদ পরিস্থিতি এখন ভালো

নিজস্ব প্রতিবেদক / ৭৫ জন দেখেছেন
আপডেট : August 1, 2021

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন. দেশে এখন খাদ্য সংগ্রহ ও মজুদ পরিস্থিতি অতীতের যেকোনো সময়ের চেয়ে খুবই ভালো। রোববার সকালে নওগাঁর নিয়ামতপুর খাদ্য গুদাম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, দেশে এখন খাদ্য সংগ্রহ ও মজুদ পরিস্থিতি অতীতের যেকোনো সময়ের চেয়ে খুবই ভালো। এরই মধ্যে বিদেশ থেকে ৯ লাখ মেট্রিক টন চাল ও গম আমদানি করা হয়েছে। আরো ৫ লাখ মেট্রিক টন আমদানির অপেক্ষায় আছে। সে হিসাবে আগস্ট মাস শেষে সরকারি গুদামে মোট মজুদের পরিমাণ দাঁড়াবে ২৩ দশমিক ৬৯ মেট্রিক টন।

খাদ্যমন্ত্রী আরো বলেন, চলতি মৌসুমে কৃষকদের কাছ থেকে ২৭ টাকা কেজি দামে ৬ লাখ মেট্রিক টন ধান কেনা হচ্ছে, যা এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ দাম ও পরিমাণ। সবচেয়ে বড় বিষয় হচ্ছে কৃষকরা এবার স্বতঃস্ফূর্তভাবে সরকারি গুদামে ধান দিচ্ছেন। নির্দিষ্ট সময়ের মধ্যেই ধান সংগ্রহ লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।


অন্যান্য সংবাদ