রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকের বাসা থেকে গৃহকর্মীর লাশ উদ্ধার

রিপোর্টারের নাম : / ২৩ জন দেখেছেন
আপডেট : June 2, 2022

রাজধানীর রমনা এলাকায় অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকের বাসা থেকে গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি।

পুলিশ জানায়, বুধবার বিকেলে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক আবু হাসান মুহাম্মাদ তারিকের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্য বাসায় যান। এ সময় বাসার দরজা ভেতর থেকে বন্ধ থাকায় অনেকক্ষণ ডাকাডাকি করা হয়। পরে রমনা থানার পুলিশ গিয়ে দরজা ভেঙে বারান্দা থেকে গৃহকর্মী মৌসুমি আক্তারের ঝুলন্ত লাশ উদ্ধার করে।

ওই সময় অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকের স্ত্রী–সন্তানেরা বাসার বাইরে ছিলেন। ঘটনাস্থল থেকে আলামত উদ্ধার করেছে সিআইডি। ময়ানাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।


অন্যান্য সংবাদ