রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

অগ্নিকাণ্ডের সময় বিএম কনটেইনারে কাজ করছিলেন এক হাজার কর্মী

রিপোর্টারের নাম : / ৩৭ জন দেখেছেন
আপডেট : June 5, 2022
অগ্নিকাণ্ডের সময় বিএম কনটেইনারে কাজ করছিলেন এক হাজার কর্মী

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনারে অগ্নিকাণ্ডের সময় প্রায় এক হাজার কর্মী কাজ করছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এছাড়া এ প্রতিষ্ঠানটিতে মোট তিন হাজার কর্মী কাজ করেন।

২৬ একর জায়গা জুড়ে বিএম কন্টেনারের অবস্থান। গতকাল শনিবার রাত ৮টার দিকে হঠাৎ করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে প্রতিষ্ঠানটিতে। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত ৩৭ জনের মৃত্যু হয়েছে। আর আহত হয়েছে দুই শতাধিক।

প্রতিষ্ঠানটিতে আগুন লাগার পরই নিয়ন্ত্রণে ছুটে যায় ফায়ার সার্ভিসের কর্মীরা। কিন্তু এরপরই ঘটে ভয়াবহ বিস্ফোরণ। এতে অনেক ফায়ার সার্ভিস কর্মীসহ আহত হন পুলিশ সদস্যরা।

রাত যত বাড়তে থাতে অগ্নিকাণ্ডের তীব্রতাও বাড়তে থাকে। পরে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে যোগ দেয় আরও কয়েকটি ইউনিট। এখন পর্যন্ত ২৯ টি ইউনিট অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে কাজ করছে।

এদিকে কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে আহতদের আর্তনাদে ভারী হয়ে উঠেছে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিবেশ। চিৎকার, কান্না আর আহাজারিতে ভারী পুরো হাসপাতাল। হাসপাতালের সামনে হতাহতের স্বজনদের নিঃশ্বাসে ভারী হয়ে উঠেছে পুরো পরিবেশ।

হাসপাতালে একে একে আনা হচ্ছে আহতদের। অ্যাম্বুলেন্স থেকে শুরু করে সিএনজিচালিত অটোরিকশাতে করেও হতাহতদের আনা হচ্ছে। আহতদের চট্টগ্রামের বেসরকারি হাসপাতালগুলোতেও চিকিৎসা দিতে বলা হয়েছে। সেই সঙ্গে চট্টগ্রামের সব চিকিৎসকের ছুটি বাতিল করা হয়েছে।


অন্যান্য সংবাদ