সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

অক্টোবরেই ৩২ হাজার কর্মী নেবে মালয়েশিয়া

নিজস্ব প্রতিবেদক / ৫৭ জন দেখেছেন
আপডেট : October 4, 2021

চলতি মাসের মাঝামাঝি সময় থেকে পর্যায়ক্রমে বাংলাদেশিসহ প্রায় ৩২ হাজার বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া। দেশটির বৃক্ষরোপণ খাতের ঘাটতি দূর করতেই মূলত বিদেশি কর্মীদের নিয়োগ দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে। খবর দ্য স্টার মালয়েশিয়ার

স্থানীয় সময় রোববার (৩ অক্টোবর) মালয়েশিয়ার শিল্প, বৃক্ষরোপণ ও পণ্যমন্ত্রী দাতুক জুরাইদা কামারুদ্দিন কেলান্তান রাজ্যে জাতীয় কেনাফ ও তামাক বোর্ডের সদর দপ্তরে কেনাফ গ্রেডিং স্ট্যান্ডার্ড নথি হস্তান্তরের পর সাংবাদিকদের এক কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মতো দেশে থাকা কর্মীরা কোভিড-১৯ টিকা নেওয়া সম্পন্ন করেছেন। আশা করা হচ্ছে, চলতি মাসের মাঝামাঝি সময় থেকে পর্যায়ক্রমে আসতে শুরু করবে। আমাদের নাগরিকরা বৃক্ষরোপণ কাজে আগ্রহী না হওয়ায় আমরা বিদেশি কর্মীদের নিয়োগ দিচ্ছি। আমাদের বিশ্বাস স্থানীয়রাও ধীরে ধীরে একাজে পারদর্শী হয়ে উঠবে।

দেশটিতে পাম-অয়েলসহ বাগান খাতে লোকবলের ঘাটতি রয়েছে, তা দূর করতে মানবসম্পদ মন্ত্রণালয় একমত পোষণ করেছে। রোপণ খাতে শ্রমিকের অভাব জাতীয় আয়ে ক্ষতির ঝুঁকি তৈরি করেছে যা বছরে ২০ বিলিয়ন রিঙ্গিত, বিশেষ করে পাম-অয়েল খাতে।

এক্ষেত্রে, স্থানীয় শ্রমিকদের দিয়ে শূন্যপদ পূরণ করতে আগ্রহী করার পরও কোনো সাড়া না মেলায় বিদেশি কর্মী দিয়ে বৃক্ষরোপণ খাত পূরণ করা দরকার বলে ব্যাখ্যা করেন তিনি।

এর আগে বাংলাদেশের কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করা নিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদের সঙ্গে মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী দাতুক সেরি এম সারাভানানের সঙ্গে বেশ কয়েকবার অনলাইন বৈঠক হয়েছে। বৈঠকে শিগগিরই বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করার বিষয়ে দেশটির মানবসম্পদ মন্ত্রী সম্মতি ব্যক্ত করেন।


অন্যান্য সংবাদ