মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
যেকোনও চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা করার প্রস্তাব, শ্রমিকদের দাবি ২২ হাজার গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির দেশে হাম ও উপসর্গে আরও ৯ মৃত্যু রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ ২৯-৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর শেখ হাসিনাকে কেউ না কেউ পেছন থেকে শক্তি জোগাচ্ছে: রিজভী বিরোধী দল দমনে শেখ হাসিনার অন্যতম হাতিয়ার ছিলেন জিয়াউল: চিফ প্রসিকিউটর আ.লীগের নৈরাজ্য প্রতিরোধে এনসিপির মোটরসাইকেল র‍্যালি নারী নির্যাতন প্রতিরোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে : গোলাম পরওয়ার নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি নিয়ে শঙ্কার কারণ নেই: এসআরবি দেশে ফেরাতে শেখ হাসিনা নয়, আলোচনা হবে ভারতের সঙ্গে: জাহেদ উর রহমান ফিজিকে ১৫ গোলে বিধ্বস্ত করেও বিশ্বরেকর্ড ছোঁয়া হলো না স্পেনের তিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী বাংলাদেশি যেকোনো মিশনে গেলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা করার প্রস্তাব, শ্রমিকদের দাবি ২২ হাজার

অনলাইন ডেস্ক / ১ জন দেখেছেন
আপডেট : November 24, 2026
ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা করার প্রস্তাব, শ্রমিকদের দাবি ২২ হাজার

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। অন্যদিকে শ্রমিক প্রতিনিধিরা আগের দেয়া ২২ হাজার টাকা মজুরি নির্ধারণের প্রস্তাবে এখনও অনড় রয়েছেন। দুই পক্ষের প্রস্তাবের মধ্যে ব্যবধান থাকায় মজুরি নির্ধারণে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আরও আলোচনা করে আজই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছে নিম্নতম মজুরি বোর্ড।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভায় এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করছেন বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী। বেলা ২টায় এ সভা শুরু হয়।

এর আগে সোমবার বোর্ডের তৃতীয় সভায় কয়েক ঘণ্টা আলোচনার পর দুই পক্ষ তাদের প্রস্তাব সংশোধন করে। সভার শুরুতে মালিকপক্ষ ১৫ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দেয়। পরে তা বাড়িয়ে ১৫ হাজার ৫০০ টাকা এবং সর্বশেষ ১৫ হাজার ৭০০ টাকা করা হয়।

অন্যদিকে শ্রমিকপক্ষ শুরুতে ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবি জানায়। আলোচনার একপর্যায়ে তা কমিয়ে ২৫ হাজার টাকা এবং সর্বশেষ ২২ হাজার টাকার প্রস্তাব দেয়া হয়।

বোর্ডের একজন সদস্য জানান, দীর্ঘ আলোচনা হলেও দুই পক্ষের মধ্যে মজুরি নিয়ে মতপার্থক্য থাকায় সোমবার রাত ৯টার দিকে সভা মুলতবি করা হয়। মুলতবি হওয়া সভাটি মঙ্গলবার বেলা ২টায় আবার শুরু হয়।

মজুরি বোর্ডের সভার আলোচ্যসূচিতে রয়েছে, গার্মেন্টস শিল্পের শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের দাখিল করা লিখিত মজুরি প্রস্তাব নিয়ে আলোচনা এবং শিল্পে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি নির্ধারণে সুপারিশ প্রণয়ন।

বর্তমানে তৈরি পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। মালিকপক্ষের সর্বশেষ প্রস্তাব অনুযায়ী, এই মজুরি বাড়িয়ে ১৫ হাজার ৭০০ টাকা করার কথা বলা হয়েছে।

উল্লেখ্য, গত ১ নভেম্বর সরকার তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় মালিক ও শ্রমিকপক্ষকে তাদের প্রস্তাবিত মজুরি কাঠামো জমা দেয়ার নির্দেশনা দেয়া হয়েছিল।


অন্যান্য সংবাদ