মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
দেশে হাম ও উপসর্গে আরও ৯ মৃত্যু রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ ২৯-৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর শেখ হাসিনাকে কেউ না কেউ পেছন থেকে শক্তি জোগাচ্ছে: রিজভী বিরোধী দল দমনে শেখ হাসিনার অন্যতম হাতিয়ার ছিলেন জিয়াউল: চিফ প্রসিকিউটর আ.লীগের নৈরাজ্য প্রতিরোধে এনসিপির মোটরসাইকেল র‍্যালি নারী নির্যাতন প্রতিরোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে : গোলাম পরওয়ার নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি নিয়ে শঙ্কার কারণ নেই: এসআরবি দেশে ফেরাতে শেখ হাসিনা নয়, আলোচনা হবে ভারতের সঙ্গে: জাহেদ উর রহমান ফিজিকে ১৫ গোলে বিধ্বস্ত করেও বিশ্বরেকর্ড ছোঁয়া হলো না স্পেনের তিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী বাংলাদেশি যেকোনো মিশনে গেলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শেখ হাসিনার জন্য এয়ারক্রাফট চাওয়া উন্মাদনা ছাড়া কিছু নয়: চিফ প্রসিকিউটর ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত

দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত

অনলাইন ডেস্ক / ৩ জন দেখেছেন
আপডেট : November 24, 2026
দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত

ঠাকুরগাঁও ও পঞ্চগড়সহ দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩। বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, ভুটান ও চীনের বিভিন্ন এলাকায় এ ভূকম্পন অনুভূত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৭টা ৩২ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। এতে অনেকের ঘুম ভেঙে যায় এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৩। এর উৎপত্তিস্থল ভারতের সিকিম রাজ্যের মাঙ্গান এলাকায়।

রংপুর আবহাওয়া অফিসের ভূমিকম্প পরিমাপ বিভাগ জানিয়েছে, সকাল ৭টা ৩২ মিনিট ৪২ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ভারতে হলেও বাংলাদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা কেঁপে ওঠে।

এদিকে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের (ইএমএসসি) বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নেপালের পূর্বাঞ্চলীয় কোশি প্রদেশে, সিকিম সীমান্তসংলগ্ন হিমালয় এলাকায়। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

ভূমিকম্পে ভারতের বিহার, মেঘালয় ও উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায়ও কম্পন অনুভূত হয়েছে। তাৎক্ষণিকভাবে এ ভূমিকম্পে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভূতাত্ত্বিকভাবে নেপাল ও ভারতের হিমালয়সংলগ্ন অঞ্চল অত্যন্ত ভূমিকম্পপ্রবণ। ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংঘর্ষ এবং পারস্পরিক চাপের কারণে এ অঞ্চলে প্রায়ই ভূমিকম্পের সৃষ্টি হয়।


অন্যান্য সংবাদ