বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম :
হামের উপসর্গে আরো ৭ জনের মৃত্যু দেশ কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে: রাষ্ট্রপতি হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কারাগারে পরাজিত শক্তিকে আর কোনো ছাড় দেওয়া হবে না : রিজভী পাহাড়-গার্মেন্টস-গোপালগঞ্জ, সব অস্থিরতার শিকড় এক জায়গায় : ফুয়াদ ওপারের প্রভুদের খুশি করতে ষড়যন্ত্র শুরু করেছে পলাতক স্বৈরাচার: প্রধানমন্ত্রী গণভোটের রায় বাস্তবায়ন হলেই ফ্যাসিবাদবিরোধী ঐক্য: মামুনুল হক সাবেক ভূমিমন্ত্রীর ১৫ বছরের কারাদণ্ড, ৫০ কোটি টাকা জরিমানা চীনে ট্রাম্প-শি’র ১৩ মিনিটের দ্বিপক্ষীয় বৈঠক টানা বৃষ্টির আভাস, জেঁকে বসতে পারে শীত তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হবে: প্রধানমন্ত্রী নাশকতা রোধে দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের ইতিহাসে নতুন অধ্যায়, স্পিকার পদে মনোনয়ন পেলেন হাকিম ফুটবলকে বিদায় জানালেন বিশ্বকাপজয়ী মাতা ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন, আবারও পিছিয়ে গেল ব্রাজিল

চীনে ট্রাম্প-শি’র ১৩ মিনিটের দ্বিপক্ষীয় বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক / ৩ জন দেখেছেন
আপডেট : November 19, 2026
চীনে ট্রাম্প-শি’র ১৩ মিনিটের দ্বিপক্ষীয় বৈঠক

ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যকার সম্পর্কের দিকে যখন পুরো বিশ্বের নজর, ঠিক তখনই চীনে ১৩ মিনিটের সংক্ষিপ্ত দ্বিপক্ষীয় বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ট্রাম্পের গুরুত্বপূর্ণ এশিয়া সফরের অংশ হিসেবে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের বাণিজ্য ও আন্তর্জাতিক নিরাপত্তার বিষয়গুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।

এর আগে একই দিন এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনে বক্তব্য দেন শি জিনপিং। সেখানে পশ্চিমা দেশগুলোর বাণিজ্য সংরক্ষণবাদ ও একতরফা নীতির সমালোচনা করেন তিনি। বিশ্ব বাণিজ্য সংস্থাকে কেন্দ্র করে নিয়মভিত্তিক বহুপক্ষীয় বাণিজ্যব্যবস্থা বজায় রাখার আহ্বানও জানান চীনা প্রেসিডেন্ট।

অন্যদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও এপেক সম্মেলনে পশ্চিমা দেশগুলোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও বাণিজ্যনীতির সমালোচনা করেন। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর মস্কোর ওপর আরোপিত নিষেধাজ্ঞা পশ্চিমাদের জন্যই ক্ষতিকর হয়েছে বলে দাবি করেন তিনি।

এদিকে, চীনের উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির চিপ পাওয়ার ওপর যুক্তরাষ্ট্রের নতুন বিধিনিষেধ দুই দেশের বাণিজ্য সম্পর্কে নতুন চাপ তৈরি করেছে। এনভিডিয়ার মতো প্রতিষ্ঠানের চিপ কেনার ক্ষেত্রে এসব বিধিনিষেধের প্রভাব পড়তে পারে। পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে বেইজিং।

এরই মধ্যে বুধবার রাতে শেনজেনে এক নৈশভোজের আগে একই লালগালিচায় দেখা যায় ট্রাম্প, শি জিনপিং ও পুতিনকে। ক্রেমলিনের গণমাধ্যম শাখা প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ট্রাম্প ও পুতিন করমর্দন করেন এবং একে অপরের কাঁধে হাত রেখে শুভেচ্ছা বিনিময় করেন।

২০২৫ সালের আগস্টে আলাস্কায় যুক্তরাষ্ট্র-রাশিয়া শীর্ষ বৈঠকের পর এটিই ট্রাম্প ও পুতিনের প্রথম সরাসরি সাক্ষাৎ।

তিন নেতার সম্ভাব্য ত্রিপক্ষীয় বৈঠকে ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, বাণিজ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা ও পারমাণবিক অস্ত্রসহ বিভিন্ন বিষয় আলোচনায় আসতে পারে।


অন্যান্য সংবাদ