বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
হামের উপসর্গে আরো ৭ জনের মৃত্যু দেশ কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে: রাষ্ট্রপতি হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কারাগারে পরাজিত শক্তিকে আর কোনো ছাড় দেওয়া হবে না : রিজভী পাহাড়-গার্মেন্টস-গোপালগঞ্জ, সব অস্থিরতার শিকড় এক জায়গায় : ফুয়াদ ওপারের প্রভুদের খুশি করতে ষড়যন্ত্র শুরু করেছে পলাতক স্বৈরাচার: প্রধানমন্ত্রী গণভোটের রায় বাস্তবায়ন হলেই ফ্যাসিবাদবিরোধী ঐক্য: মামুনুল হক সাবেক ভূমিমন্ত্রীর ১৫ বছরের কারাদণ্ড, ৫০ কোটি টাকা জরিমানা চীনে ট্রাম্প-শি’র ১৩ মিনিটের দ্বিপক্ষীয় বৈঠক টানা বৃষ্টির আভাস, জেঁকে বসতে পারে শীত তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হবে: প্রধানমন্ত্রী নাশকতা রোধে দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের ইতিহাসে নতুন অধ্যায়, স্পিকার পদে মনোনয়ন পেলেন হাকিম ফুটবলকে বিদায় জানালেন বিশ্বকাপজয়ী মাতা ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন, আবারও পিছিয়ে গেল ব্রাজিল

রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান টেকসই প্রত্যাবাসন: শামা ওবায়েদ

অনলাইন ডেস্ক / ১১ জন দেখেছেন
আপডেট : November 18, 2026
রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান টেকসই প্রত্যাবাসন: শামা ওবায়েদ

রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুত ও টেকসই প্রত্যাবাসনই এই সংকটের একমাত্র কার্যকর ও স্থায়ী সমাধান বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

তিনি বলেন,এ জন্য সংশ্লিষ্ট সব পক্ষের অংশগ্রহণে সমন্বিত ও বাস্তবায়নযোগ্য রোডম্যাপ তৈরি করা প্রয়োজন।

বুধবার (১৮ নভেম্বর) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতিবিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক কেলি অ্যান একেলস-কারির সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। বাংলাদেশে প্রথমবারের মতো সফর শেষে এই বিশেষ প্রতিবেদক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

এ সময় কক্সবাজারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সঙ্গে তার সাক্ষাৎ ও অন্যান্য অংশীজনের সঙ্গে আলোচনার অভিজ্ঞতা জানতে চান শামা ওবায়েদ। জবাবে বিশেষ প্রতিবেদক রোহিঙ্গাদের সঙ্গে তার মতবিনিময় এবং সামগ্রিক মানবিক পরিস্থিতি সম্পর্কে নিজের পর্যবেক্ষণ তুলে ধরেন।

তিনি জানান, রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তায় ঘাটতি বাড়ছে। পাশাপাশি সংকটের স্থায়ী সমাধান নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তা রয়ে গেছে।

বৈঠকে মিয়ানমারের অবনতিশীল পরিস্থিতি, বিশেষ করে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর সহিংসতা ও নতুন করে বাস্তুচ্যুতির ঘটনায় গভীর উদ্বেগ জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। রাখাইনে অবশিষ্ট রোহিঙ্গাদের সুরক্ষা, নির্বিঘ্নে মানবিক সহায়তা পৌঁছান এবং আন্তর্জাতিক আইন মেনে চলার ওপর গুরুত্ব দেন তিনি।

শামা ওবায়েদ বলেন, গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও আন্তর্জাতিক অপরাধের জন্য দায়ীদের জবাবদিহি নিশ্চিত করা জরুরি। ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সংকটের মূল কারণ মোকাবেলায় এটি গুরুত্বপূর্ণ।

এ সময় গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) আসন্ন রায়ের বিষয়েও বাংলাদেশের আগ্রহের কথা জানান তিনি। তার মতে, এ রায় ন্যায়বিচার ও জবাবদিহি প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

জাতিসংঘের বিশেষ প্রতিবেদকের দায়িত্ব পালনে বাংলাদেশ প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।


অন্যান্য সংবাদ