বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক ‘জুলাই গণঅভ্যুত্থানকে বুঝতে জুলাই-পূর্ববর্তী পরিস্থিতি নিয়ে গবেষণা দরকার’ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ছয়জনের মৃত্যু, নতুন রোগী ১৪০২ শ্রমিকদের ন্যায্য পাওনা নিয়ে সিদ্ধান্ত নিতে বিলম্ব হলে ক্ষতি বাড়বে আশুলিয়ায় কাজে ফিরেছেন পোশাক শ্রমিকরা রাজধানীতে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ দেশের বাজারে স্বর্ণের দাম বাড়লো রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সীমান্ত নিরাপত্তায় প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী ৩০ ডিসেম্বরের মধ্যে ৩ দাবি পূরণ না হলে আন্দোলনে যাবেন এমপিও শিক্ষকরা ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড ‎শ্রমিক অসন্তোষে পোশাক কারখানা বন্ধ: ক্ষতি ৪৫ মিলিয়ন ডলার সাভারে শ্রমিকদের তাণ্ডব, সাংবাদিক-পুলিশসহ আহত ১০ যুক্তরাষ্ট্রে ছাগলের সঙ্গে যৌন বিকৃত কর্মকাণ্ড, সাবেক শিবির নেতা গ্রেপ্তার

গাজীপুরে ২৫ প্লাটুন বিজিবি-এসআরবি-আনসার মোতায়েন

অনলাইন ডেস্ক / ৩ জন দেখেছেন
আপডেট : November 4, 2026
ঢাকার প্রবেশমুখে অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

শিল্পাঞ্চলে চলমান শ্রমিক বিক্ষোভের পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), শিল্প পুলিশ রিজার্ভ বাহিনী (এসআরবি) ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) গাজীপুর শিল্পাঞ্চলে মোট ২৫ প্লাটুন বিজিবি, এসআরবি ও আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।

বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাঈন।

তিনি জানান, গত সোমবার ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১০ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করে।

মঙ্গলবার তা বাড়িয়ে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। বুধবার আরও এক প্লাটুন বিজিবি বাড়িয়ে মোট ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

পাশাপাশি আট প্লাটুন এসআরবি ও পাঁচ প্লাটুন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। সব মিলিয়ে ২৫ প্লাটুন বিজিবি, এসআরবি ও আনসার সদস্য গাজীপুর শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন। তাদের তদারকিতে দায়িত্ব পালন করছেন ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এদিকে বুধবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত গাজীপুরের কোথাও শ্রমিক বিক্ষোভ কিংবা মহাসড়ক অবরোধের খবর পাওয়া যায়নি। ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।


অন্যান্য সংবাদ