মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম :
হামলা বন্ধের শর্তে হুথিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য সরকারকে বিব্রত করেছে: রিজভী জাপানে এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধাকে কবর দিতে বাধা, এর পরিণতি তাদের ভোগ করতে হবে: জাহেদ উর রহমান সাগর-রুনি হত্যা: জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর সংশ্লিষ্টতা মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যেতে পারে বাংলাদেশ: আইএমএফ মানবতাবিরোধী অপরাধে হানিফসহ ৪ জনের রায় বৃহস্পতিবার ধ্বংসস্তূপ থেকে স্বাস্থ্যখাতের অগ্রযাত্রা শুরু করেছে সরকার: রাষ্ট্রপতি ফাইনালের সমীকরণ চাপ নয়, বাংলাদেশকে দিচ্ছে অনুপ্রেরণা: শান্ত আইজিপির বিষয়ে প্রধানমন্ত্রী দেশে ফেরার পর সিদ্ধান্ত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা তারেক রহমানের সহায়ক শক্তি হিসেবে কাজ করে যাবে যুবদল: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা জাপা‌নের দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আইজিপির বক্তব্য আতঙ্কজনক : মামুনুল হক ২২ বছরে ‘কথিত বন্দুকযুদ্ধে’ নিহত ২ হাজার ৯৫৭ জন

আইজিপির বিষয়ে প্রধানমন্ত্রী দেশে ফেরার পর সিদ্ধান্ত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক / ১ জন দেখেছেন
আপডেট : October 27, 2026
আইজিপির বিষয়ে প্রধানমন্ত্রী দেশে ফেরার পর সিদ্ধান্ত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে ফেরা পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (২৭ অক্টোবর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

আইজিপির বক্তব্যের বিষয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, আইজিপি তার বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন। তিনি আগের বক্তব্য থেকে সরে এসেছেন এবং নিজের বক্তব্যের কারণে যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে, সেটি পরিষ্কার করার চেষ্টা করেছেন। আইজিপি যেভাবে বিষয়টি বোঝাতে চেয়েছিলেন, সেটি যথাযথভাবে বোঝানো সম্ভব হয়নি বলে তিনি মনে করেন। আইজিপির বক্তব্যের ব্যাখ্যার পর বিষয়টি অনেকটাই পরিষ্কার হয়েছে।

তিনি আরও বলেন, আইজিপি তার বক্তব্য প্রত্যাহারের মাধ্যমে নিজের অবস্থান পরিষ্কার করেছেন। বক্তব্যের বিষয়ে তিনি অনড় থাকেননি; বরং নিজে থেকেই বুঝতে পেরেছেন যে তার কথার কারণে ভুল বোঝাবুঝি হয়েছে। এ কারণে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা এবং পরবর্তী অবস্থানকে গুরুত্ব দিয়ে দেখছে সরকার।

আইজিপির বিষয়ে সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, এ বিষয়ে সরকারের অবস্থান কী হবে, তা প্রধানমন্ত্রী নিজেই বিবেচনা করবেন। প্রধানমন্ত্রী দেশে ফেরার পর বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হবে।

প্রেস ব্রিফিংয়ে গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের প্রসঙ্গে সরকারের অবস্থান তুলে ধরে ডা. জাহেদ উর রহমান বলেন, কোনো গণতান্ত্রিক সরকারই চাইবে না দেশে গুম কিংবা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটুক। এ ধরনের ঘটনা ঘটলে রাষ্ট্রের স্বাভাবিক চরিত্র ও অবস্থান ক্ষতিগ্রস্ত হয়। বিএনপি সরকার কোনোভাবেই এ ধরনের কর্মকাণ্ডে জড়াবে না।

তথ্য উপদেষ্টা আরও বলেন, প্রজাতন্ত্রের কর্মচারীদের কোনো বেআইনি কাজের নির্দেশ দেয়া হলেও তা পালন করতে তারা বাধ্য নন। সরকারি দায়িত্ব পালনের ক্ষেত্রে আইন মেনে চলতে হবে এবং আইনের বাইরে গিয়ে কোনো কাজ করা যাবে না। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালনের ক্ষেত্রে আইনের এই বাধ্যবাধকতার বিষয়টি স্পষ্ট।


অন্যান্য সংবাদ