রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৮৮ আয়ের চেয়ে ব্যয় বেশি: দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত দুর্নীতির মামলায় কাতারে গ্রেপ্তার সাবেক বিমানবাহিনী প্রধান ২৪ ঘণ্টায় হাম উপসর্গে সাতজনের মৃত্যু ফিটনেসবিহীন গাড়িতে প্রধানমন্ত্রীকে তুলে দিয়েছেন সালাহউদ্দিন: হাসনাত ক্ষমতায় বসে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে বিএনপি: জামায়াত আমির তৃণমূল পর্যায়ে স্তন ক্যানসার শনাক্তে স্ক্রিনিং চালুর উদ্যোগ উজবেকিস্তানের উপপররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন হুমায়ুন কবির পিস্তল হাতে ইশরাকের অভিযান নিয়ে রাশেদ খাঁনের ব্যাখ্যা ইশরাক ইস্যুতে আইনের ব্যত্যয় হলে ব্যবস্থা: ডিবিপ্রধান হুতিদের পাশে ইরান, মিলছে গোয়েন্দা সহায়তাও: প্রতিবেদন বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বে আর কোথাও নেই: রাষ্ট্রপতি ফ্যাসিস্ট আমলে জনগণের পাশে ছিলো ‘জিয়াউর রহমান ফাউন্ডেশন’: রিজভী সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন ও দেশীয় প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠায় গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী সেনাবাহিনীর ৭টি ইউনিটকে জাতীয় পতাকা প্রদান করলেন প্রধানমন্ত্রী

রিয়ালের রেকর্ডে ভাগ বসাল বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক / ১৮ জন দেখেছেন
আপডেট : October 18, 2026
রিয়ালের রেকর্ডে ভাগ বসাল বার্সেলোনা

চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে থাকা বার্সেলোনা তুলে নিল আরও একটি জয়। শনিবার রাতে রিয়াল বেতিসকে তাদেরই মাঠে হারিয়ে লা লিগায় টানা নবম জয়ের স্বাদ পেয়েছে হান্সি ফ্লিকের দল। তাতে রিয়াল মাদ্রিদের ৫৮ বছর আগের রেকর্ডে ভাগ বসিয়েছে কাতালানরা।

এস্তাদিও দে লা কার্তুহায় ১০ জনের বেতিসকে ৫-২ গোলে হারিয়েছে বার্সেলোনা। এই জয়ে ১৯৬৮-৬৯ মৌসুমে রিয়াল মাদ্রিদের গড়া লিগের প্রথম নয় ম্যাচ জয়ের রেকর্ড স্পর্শ করেছে হান্সি ফ্লিকের দল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বার্সেলোনা। দশম মিনিটে দলকে এগিয়ে দেন লামিন ইয়ামাল। বক্সের ঠিক বাইরে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে প্রায় ২০ গজ দূর থেকে বাঁকানো শটে বল জালে পাঠান স্পেনের তরুণ তারকা।

বল দখলে আধিপত্য থাকলেও ২৭ মিনিটে সমতায় ফেরে বেতিস। কর্নার থেকে আসা বল বার্সেলোনা ঠিকমতো বিপদমুক্ত করতে না পারলে পাবলো ফর্নালসের ক্রসে হেডে গোল করেন গোমেজ।

বিরতির চার মিনিট আগে আবার এগিয়ে যায় বার্সেলোনা। কর্নার থেকে আসা বলে গোলকিপার আলভারো ভায়েসের দ্বিধার সুযোগ নিয়ে হেডে লক্ষ্যভেদ করেন রদ্রি। বার্সেলোনার হয়ে এটিই তার প্রথম গোল।

বিরতির ঠিক আগে জিওভানি লো সেলসোর দুর্দান্ত শটে বেতিস সমতায় ফিরেছিল মনে হলেও হ্যান্ডবলের কারণে গোলটি বাতিল হয়।

বিরতির পর ব্যবধান আরও বাড়ায় বার্সেলোনা। ৫২তম মিনিটে ইয়ামালের পাস থেকে গোল করেন গ্যাব্রিয়েল জেসুস। ব্যবধান কমাতে অবশ্য খুব বেশি সময় লাগেনি বেতিসের। ৫৩তম মিনিটে অফসাইডের ফাঁদ এড়িয়ে ব্যবধান কমান আবদে এজ্জালজুলি।

গোলের পর দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ইয়ামালের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে ফাকুন্দো বের্নাল লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় বেতিস। হলুদ কার্ড দেখেন ইয়ামালও।

সংখ্যায় পিছিয়ে পড়ার পর আর ম্যাচে ফিরতে পারেনি বেতিস। ৬২তম মিনিটে বদলি খেলোয়াড় এরিক গার্সিয়া গোল করে বার্সেলোনার ব্যবধান বাড়ান। ম্যাচের শেষ দিকে ৮১তম মিনিটে দানি ওলমোর গোলে ৫-২ ব্যবধানের জয় নিশ্চিত হয়।

৯ ম্যাচের সবগুলো জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে বার্সেলোনা। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে আতলেতিকো মাদ্রিদ। ৯ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিনে বেতিস।


অন্যান্য সংবাদ