বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বিদ্যুৎ খাতে লুটপাটের সুযোগ দিতেই দায়মুক্তির আইন করেছিল আ.লীগ: রিজভী বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর গোলাম পরওয়ারকে রক্ষা করতে গেলে জামায়াতকেও দায় নিতে হবে: রাশেদ খাঁন সব নির্বাচন একই মানে করতে চায় ইসি, নভেম্বরে সংলাপ হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলার ছাড়িয়েছে: পেন্টাগন যুক্তরাষ্ট্রের সাহায্য ছাড়াই মধ্যপ্রাচ্যের সংকট সমাধান সম্ভব: পেজেশকিয়ান রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩ নিষেধাজ্ঞার ঝুঁকিতে শঙ্কায় নেইমারের বাকি মৌসুম ফ্র্যাঞ্চাইজি লিগে দল কিনলেন অ্যান্ডারসন লজ্জার রেকর্ড গড়ে বিদায় আর্সেনালের আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে হোয়াটসঅ্যাপে ‘নো’ লিখলেই খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট! ইরানে হামলা চালাবে যুক্তরাষ্ট্র, প্রস্তুত থাকতে বলল উপসাগরীয় দেশগুলোকে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোকে প্রধানমন্ত্রীর আহ্বান

ভারতের কাছে ১৩-০ গোলে উড়ে গেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক / ৪ জন দেখেছেন
আপডেট : October 27, 2026
ভারতের কাছে ১৩-০ গোলে উড়ে গেল বাংলাদেশ

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে ভারতের বিপক্ষে বড় হার দিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। মঙ্গলবার (২৭ অক্টোবর) পাঞ্জাবে স্বাগতিকদের কাছে ১৩-০ গোলে হেরেছে আশরাফুল-রোমানরা। এর আগে এশিয়ান গেমসে ভারতের কাছে ১০-০ গোলে হেরেছিল বাংলাদেশ। এবার সেই ব্যবধানও ছাড়িয়ে গেল দল।

ম্যাচের শুরু থেকেই বাংলাদেশের ওপর আধিপত্য বিস্তার করে ভারত। প্রথম কোয়ার্টারেই চার গোল হজম করে বাংলাদেশ। দ্বিতীয় মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন হারমানপ্রীত সিং। পরের মিনিটেই মানদ্বীপ সিংয়ের গোলে ব্যবধান দ্বিগুণ হয়। এরপর মানদ্বীপ ও শিলানানন্দ লাকরার গোলে প্রথম কোয়ার্টার শেষ হওয়ার আগেই ৪-০ ব্যবধানে এগিয়ে যায় ভারত।

দ্বিতীয় কোয়ার্টারে আভিষেক ও নীলাকান্ডের গোলে ব্যবধান আরও বাড়ায় পাঁচবারের চ্যাম্পিয়নরা। ৬-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকেরা।

বিরতির পরও গোলের দেখা পায়নি বাংলাদেশ। উল্টো তৃতীয় কোয়ার্টারে দিলপ্রীতি সিংয়ের জোড়া গোল ও হারমানপ্রীতের আরেকটি গোলে ব্যবধান ৯-০ করে ভারত। শেষ কোয়ার্টারে আরও চার গোল করে বাংলাদেশের বড় হার নিশ্চিত করে স্বাগতিকেরা। পিটার গেরহার্ডের দলকে শেষ পর্যন্ত ১৩ গোল হজম করেই মাঠ ছাড়তে হয়।

রাউন্ড রবিন লিগে বাংলাদেশের পরের ম্যাচ বৃহস্পতিবার, প্রতিপক্ষ জাপান। এশিয়ান গেমসে জাপানের কাছেও ৬-১ গোলে হেরেছিল বাংলাদেশ। ফলে পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোই হবে দলের প্রধান লক্ষ্য।

দুই আসর বিরতির পর এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফিরেছে বাংলাদেশ। সর্বশেষ ২০২১ সালে ঢাকায় অনুষ্ঠিত আসরে অংশ নিয়ে পঞ্চম হয়েছিল দল। তবে এবারের আসরের শুরুটা হলো বড় হতাশা দিয়ে।


অন্যান্য সংবাদ